বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা সংগ্রহে জাপানের মহাকাশযান উৎক্ষেপণ

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১২ Time View

মঙ্গলের উপগ্রহ ফোবোস থেকে মাটির নমুনা বা ধূলিকণা সংগ্রহের লক্ষ্য নিয়ে একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে জাপান। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো লাল গ্রহের উপগ্রহ থেকে সংগৃহীত নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনা।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাপানের এই মহাকাশযানটি ২০২৭ সালের আগস্ট মাসে ফোবোসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সেখান থেকে নমুনা সংগ্রহ করে তা পুনরায় পৃথিবীতে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের।

যদি এই অভিযান সফল হয়, তবে এটিই হবে মঙ্গল বা এর কোনো উপগ্রহ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার প্রথম ঘটনা। এর আগে অন্য কোনো দেশ বা সংস্থা মঙ্গল থেকে সরাসরি নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনতে সক্ষম হয়নি।

বিজ্ঞানীরা আশা করছেন, ফোবোস থেকে আনা এই ধূলিকণা পৃথিবীর উন্নত ল্যাবরেটরিতে বিশ্লেষণের মাধ্যমে মঙ্গলের ইতিহাস ও এর উপগ্রহগুলোর গঠন সম্পর্কে নতুন তথ্য জানা সম্ভব হবে।

তথ্যসূত্র: ইত্তেফাক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
− 1 = 1

About Author Information

Popular Post

ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হচ্ছে ৬ লেনের মহাসড়ক

মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা সংগ্রহে জাপানের মহাকাশযান উৎক্ষেপণ

Update Time : ০৭:০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬