বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়া দশমীতে সিঁদুর খেলায় দেবীকে বিদায় জানালেন ভক্তরা

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ। বিজয়া দশমীর এই দিনে মর্ত্যলোক ছেড়ে দেবী দুর্গা পুনরায় স্বর্গলোকে প্রস্থান করবেন। দেবীর এই বিদায়কে কেন্দ্র করে অগণিত ভক্তের মনে বইছে বিষাদের ছায়া।

বিদায়ের এই কষ্ট ভুলে থাকতে এবং দেবীকে হাসিমুখে বিদায় জানাতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো। বিষাদ ছাপিয়ে উৎসবের রঙে রাঙিয়ে তোলা হয় বিদায়বেলাকে।

দুর্গাপূজার সর্বশেষ ও অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হলো ‘দেবী বরণ’। মূলত বিবাহিত নারীদের সিঁদুর খেলার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন এবং দেবীর চরণে সিঁদুর অর্পণ করেন।

সিঁদুর খেলার পাশাপাশি দেবীকে পান ও মিষ্টি মুখ করানোর রীতিও পালন করা হয়। মহালয়ার দিন দেবী মর্ত্যে পা রেখেছিলেন, আর আজ দশমীর দিনে বিদায় নেওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটছে এই উৎসবের। ভক্তরা প্রার্থনা করেন আগামী বছর দেবীর পুনরায় আগমনের অপেক্ষায়।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
+ 85 = 94

About Author Information

Popular Post

ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হচ্ছে ৬ লেনের মহাসড়ক

বিজয়া দশমীতে সিঁদুর খেলায় দেবীকে বিদায় জানালেন ভক্তরা

Update Time : ০৮:০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬