বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সিলেটে শুরু, ফাইনাল চট্টগ্রামে

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

আগামী বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে আইসিসি মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। ১৬ দিনের এই বিশ্ব আসরের উদ্বোধনী ম্যাচে সিলেটে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টের হাইভোল্টেজ ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে।

এবারের বিশ্বকাপে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার জন্য বাংলাদেশের দুটি এবং নেপালের দুটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে ১২টি করে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে নেপালের মুলপানিতে ৮টি এবং কীর্তিপুরে ৭টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মোট আটটি দল মাঠে নামবে। সিলেট ও মুলপানিতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট এবং দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে। ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে।

স্বাগতিক বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া। বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। ২১ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে অভিযানের পর ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা। ২৫ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার মোকাবিলা করবে বাংলাদেশ।

অন্যান্য গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ‘বি’ গ্রুপে লড়বে পাকিস্তান, নিউজিল্যান্ড, সামোয়া ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া ‘ডি’ গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। সুপার সিক্স পর্বে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো নিয়ে একটি এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো নিয়ে অন্য গ্রুপটি গঠিত হবে। সেখান থেকে সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর ২০২৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় আসরেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ধরে রাখে তারা। বাংলাদেশ দল গত দুটি আসরেই সুপার সিক্স পর্যন্ত পৌঁছাতে পারলেও এখন পর্যন্ত সেমিফাইনালের টিকিট পায়নি।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
68 + = 75

About Author Information

Popular Post

ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হচ্ছে ৬ লেনের মহাসড়ক

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সিলেটে শুরু, ফাইনাল চট্টগ্রামে

Update Time : ০৯:০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬