সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে পাঁচ দিনব্যাপী এই উৎসবের।
উৎসবের শেষ দিনে আজ ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানাবেন। দিনভর পূজা-অর্চনা শেষে বিকেলের দিকে শুরু হবে প্রতিমা বিসর্জন। এর মাধ্যমেই মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী।
গত পাঁচ দিন ধরে মণ্ডপে মণ্ডপে চলেছে আনন্দ-উৎসব আর আরাধনা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই শারদীয় উৎসবের প্রতিটি দিনই ছিল ভক্তদের পদচারণায় মুখর। আজ দশমীর দিনে বিষাদের ছায়া নেমে এলেও ভক্তরা দেবীর আশীর্বাদ কামনায় প্রার্থনা করছেন।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট জলাশয় ও নদীগুলোতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গোৎসবের ইতি টানা হবে।
তথ্যসূত্র: ইত্তেফাক
Reporter Name