বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৭ Time View

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী বিশেষ এই গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টা ৩ মিনিটে ইউরেনিয়াম বহনকারী ট্রাকগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে একই দিন ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে ঈশ্বরদীর উদ্দেশে রওনা হয়েছিল এই বহরটি।

ইউরেনিয়ামের এই চালানটি পরিবহনের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ তত্ত্বাবধানে এবং কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এই জ্বালানি ঢাকা থেকে রূপপুরে নিয়ে আসা হয়। পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আসা জ্বালানির দ্বিতীয় কিস্তি। এর আগে নির্ধারিত প্রক্রিয়ায় প্রথম ইউনিটের জ্বালানিও একইভাবে প্রকল্প এলাকায় আনা হয়েছিল।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
29 + = 37

About Author Information

Popular Post

ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হচ্ছে ৬ লেনের মহাসড়ক

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

Update Time : ০৭:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬