সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল: ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

  • Reporter Name
  • Update Time : ০৯:০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ Time View

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

গত রোববার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অর্থ সচিবের কাছে এই চিঠি পাঠানো হয়। এতে ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে প্রয়োজনীয় এই অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সুযোগ-সুবিধা পাচ্ছেন। নতুন বেতন স্কেল কার্যকর করতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা অতিরিক্ত প্রয়োজন হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের জীবনমান উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় বাজেটে বরাদ্দ বাড়ানোর এই প্রস্তাব দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এই চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষকদের বিভিন্ন দাবি পূরণে তাঁর পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতা দেলাওয়ার হোসেন আজিজী। তবে নতুন বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত বা এটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
+ 32 = 36

About Author Information

Popular Post

অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৪ শতাংশের বেশি, প্রবৃদ্ধিতে পোশাক খাত

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল: ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

Update Time : ০৯:০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬