রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ Time View

রাজধানীর মিরপুরে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই সংঘাত বেলা পৌনে ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

সংঘর্ষ চলাকালে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর মিরপুর ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

তবে সংঘর্ষের প্রকৃত কারণ বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
88 − 86 =

About Author Information

মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

Update Time : ০৯:০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬