সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ Time View

দেশের ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এসব মাদ্রাসার কমিটি বাতিলের বিষয়ে জারি করা অফিস আদেশের ওপর এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে এই বিষয়ে রুলও জারি করেছেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। তিনি জানান, মাদ্রাসাগুলোর কমিটি বাতিলের যে অফিস আদেশ দেওয়া হয়েছিল, আদালত তা স্থগিত করেছেন।

এর আগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অফিস আদেশের মাধ্যমে তাদের আওতাধীন ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর বিদ্যমান গভর্নিং বডি ও অ্যাডহক কমিটিগুলো বাতিলের সিদ্ধান্ত জানিয়েছিল। সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
+ 35 = 39

About Author Information

Popular Post

অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৪ শতাংশের বেশি, প্রবৃদ্ধিতে পোশাক খাত

ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

Update Time : ০৮:০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬