মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : ০৯:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৭ Time View

নারায়ণগঞ্জে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় কয়েক হাজার শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভের কারণে ওই সড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা লাঠিসোঁটা হাতে নিয়ে শিবু মার্কেট এলাকায় জড়ো হন। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে।

অবরোধের ফলে ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
40 − = 33

About Author Information

Popular Post

ইউরোপের ৭ দেশে সাইবার হামলা: অচল হয়ে পড়েছে সুপারশপের ফ্রিজার

নারায়ণগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Update Time : ০৯:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬