শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের তিন দেশ থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২ Time View

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৫ বাংলাদেশি। আজ শুক্রবার সকালে একটি ভাড়া করা বিমানে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর ও ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসাদের মধ্যে ১৯ জন ইতালি, ১০ জন গ্রিস এবং ৬ জন সাইপ্রাস থেকে এসেছেন। পিভিজি ৯৪৪৫ নম্বর ফ্লাইটটি সকাল সোয়া আটটায় ঢাকায় অবতরণ করে।

ফেরত আসা এসব প্রবাসীকে বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সিলিং প্রদান করেছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এছাড়া নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য তাদের আর্থিক সহায়তাও দেওয়া হয়। এ সময় সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে।

বিমানবন্দরে এই প্রক্রিয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূলত নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তির আওতায় এই কার্যক্রম চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই চুক্তির পর থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফেরত এসেছেন। এর মধ্যে সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে ফেরার সংখ্যা সবচেয়ে বেশি।

ঝুঁকিপূর্ণ অভিবাসন রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, যারা ফেরত আসছেন তাদের পুনর্বাসনের পাশাপাশি বৈধ পথে ইউরোপে কর্মী পাঠানোর বিষয়েও সরকারি উদ্যোগ জোরদার করা হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
4 + = 8

About Author Information

Popular Post

ইউরোপের তিন দেশ থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি

Update Time : ০৭:০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬