শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাটি ছেড়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ০ Time View

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের নতুন ‘রোডস্টার’ মডেলে যুক্ত করেছে অভাবনীয় উড্ডয়ন প্রযুক্তি। দ্রুতগতির এই গাড়িটি কেবল সড়কেই চলবে না, বিশেষ প্রযুক্তির সহায়তায় মাটি ছেড়ে শূন্যে ভাসতেও সক্ষম হবে।

টেসলার তথ্য অনুযায়ী, রোডস্টার গাড়িটির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২৩০ মাইলের বেশি। এটি স্থির অবস্থা থেকে মাত্র এক সেকেন্ডের কম সময়ের মধ্যে ঘণ্টায় ৬০ মাইল গতি অর্জন করতে পারে। গাড়িটিকে আকাশে ভাসিয়ে রাখার জন্য এতে ব্যবহার করা হয়েছে স্পেসএক্সের আদলে তৈরি ‘কোল্ড-গ্যাস থ্রাস্টার’ প্রযুক্তি।

গাড়িটির বিশেষ ‘রকেট’ সংস্করণে সর্বোচ্চ ১০টি থ্রাস্টার থাকবে, যা বৈদ্যুতিক মোটরের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। এতে থাকা কার্বন ফাইবার ওভারর্যাপড প্রেশার ভেসেল (সিওপিভি) নামক বিশেষ ট্যাংকে অত্যন্ত উচ্চচাপে বাতাস জমা রাখা হয়। কোনো ধরনের জ্বালানি না পুড়িয়েই এই বাতাস দ্রুত বের করে দিয়ে বিপরীতমুখী বল তৈরির মাধ্যমে গাড়িটিকে ওপরে তোলা হয়।

এই বিশেষ সংস্করণে যাত্রী আসনের জায়গায় ৪০০ লিটারসহ মোট ৬০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক থাকবে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন, গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে নিজের বাতাসের ট্যাংক পুনরায় পূর্ণ করতে পারবে। এটি ডিগবাজিসহ বিভিন্ন জটিল কসরত দেখাতেও সক্ষম।

সম্প্রতি এক প্রদর্শনীতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালকবিহীন রোডস্টারকে লাফ দেওয়া এবং শূন্যে ভারসাম্য রক্ষা করতে দেখা গেছে। এমনকি এটি সারিবদ্ধ কয়েকটি গাড়ির ওপর দিয়ে নিরাপদে অবতরণ করতেও সক্ষম হয়েছে। তবে থ্রাস্টার ব্যবহার করে গাড়িটি কতক্ষণ আকাশে উড়তে পারবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

শহরের যানজটপূর্ণ রাস্তায় এই প্রযুক্তি কতটা নিরাপদ বা কার্যকর হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন রয়েছে। আপাতত বিশেষ এই সংস্করণটি সাধারণের জন্য উন্মুক্ত নয়; এটি কেবল আমন্ত্রণের ভিত্তিতে সীমিত পরিসরে কেনা যাবে।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
− 1 = 2

About Author Information

Popular Post

মাটি ছেড়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’

Update Time : ০৮:০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬