শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পেশাজীবীদের জন্য অ্যানথ্রপিকের নতুন এআই এজেন্ট ‘ক্লড ডুয়েট’

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ০ Time View

ব্যবহারকারীর দৈনন্দিন কাজ সহজ করতে ‘ক্লড ডুয়েট’ (Claude Duet) নামের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্ট বাজারে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এই এজেন্টটি মূলত ব্যবহারকারীর হয়ে সারাদিনের বিভিন্ন কাজ সম্পন্ন করতে এবং কাজের অগ্রাধিকার নির্ধারণে সহায়তা করবে।

অ্যানথ্রপিক জানিয়েছে, নতুন এই এআই সেবাটি বিভিন্ন অ্যাপ থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে সক্ষম। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় তথ্যের সমন্বয় এবং জটিল কাজগুলো দ্রুত শেষ করতে পারবেন। মূলত পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাজের চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২১ অক্টোবর ক্লড ডুয়েটের পরীক্ষামূলক বা বেটা সংস্করণটি চালু করা হয়। ব্যক্তিগত এআই এজেন্টের ক্রমবর্ধমান বাজারে নিজেদের অবস্থান শক্ত করতেই এই নতুন ফিচারটি যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে মেটার ‘মিউজ’-এর মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে। ক্লড ডুয়েট সেই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। ব্যবহারকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে এটি কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
9 + 1 =

About Author Information

Popular Post

পেশাজীবীদের জন্য অ্যানথ্রপিকের নতুন এআই এজেন্ট ‘ক্লড ডুয়েট’

Update Time : ০৭:০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬