মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলোকচিত্রীদের (পাপারাৎজি) অপেশাদার আচরণের বিষয়ে আবারও কড়া বার্তা দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। আসন্ন ‘আইফা ২০২৭’ (IIFA 2027) পুরস্কার অনুষ্ঠানের প্রচারণামূলক এক অনুষ্ঠানে তিনি এই সতর্কবার্তা দেন।
অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান। সেখানে দুই তারকাকে বেশ স্টাইলিশ লুকে দেখা যায়। তবে ছবি তোলার এক পর্যায়ে সালমান আলোকচিত্রীদের উদ্দেশ্যে তাদের কাজের ধরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
বিশেষ করে তারকাদের আপত্তিকর কোণ থেকে ছবি তোলার প্রবণতার কঠোর সমালোচনা করেন সালমান। তিনি আলোকচিত্রীদের মনে করিয়ে দেন যে, পেশাদারিত্বের খাতিরে অন্তত নূন্যতম শালীনতা বজায় রাখা জরুরি।
এর আগেও বিভিন্ন সময়ে পাপারাৎজিদের এমন আচরণের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে এই অভিনেতাকে। এবারও তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ছবি তোলার সময় যেন কোনোভাবেই তারকাদের ব্যক্তিগত অস্বস্তির কারণ না ঘটে।
উল্লেখ্য, বলিউডে তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং আলোকচিত্রীদের অতি-উৎসাহী আচরণ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। সালমানের এই সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককে আবারও সামনে নিয়ে এলো।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name