বিশ্বের ফুসফুস হিসেবে পরিচিত ব্রাজিলের আমাজন বন নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছেন গবেষকরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই বিশাল বনাঞ্চল এখন বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণের চেয়ে বেশি পরিমাণে তা নির্গমন করছে।
সাও পাওলো রিসার্চ ফাউন্ডেশনের প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমাজন বন থেকে বছরে গড়ে ১.১৭ বিলিয়ন টন অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। এই পরিমাণটি বনটির কার্বন শোষণের ক্ষমতার চেয়ে অনেক বেশি।
ব্রিটিশ একটি বৈজ্ঞানিক সাময়িকীতেও এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষকরা সতর্ক করেছেন যে, কার্বন শোষণের এই ভারসাম্যহীনতা বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে।
আমাজন বনকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রান্তীয় জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে বিবেচনা করা হয়। তবে কার্বন নির্গমনের এই প্রবণতা বনটির সেই প্রাকৃতিক রক্ষাকবচের ভূমিকাকে ক্রমেই দুর্বল করে দিচ্ছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: ইত্তেফাক
Reporter Name