জাপান সফরের অংশ হিসেবে দেশটির বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে তিনি নাগোয়ায় অবস্থিত এই শিল্প ইউনিটটি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। কারখানায় পৌঁছালে টয়োটার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান এবং কারখানার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী কারখানার ভেতরে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং আধুনিক পদ্ধতিতে যানবাহন সংযোজন বা অ্যাসেম্বলি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
চার দিনের এক সরকারি সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও শিল্প খাতে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: ইত্তেফাক
Reporter Name