বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন কয়েক গুণ বাড়ানোর প্রস্তাব

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১ Time View

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এবং ব্যবসায়ীদের কমিশন কয়েক গুণ বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে এলপিজি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ বাড়ানোর দাবি জানিয়েছে। অন্যদিকে, পরিবেশক পর্যায়ে এই কমিশন তিন গুণ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

বিইআরসিতে জমা দেওয়া আবেদন অনুযায়ী, বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা। এটি বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

ব্যবসায়ীদের পক্ষ থেকে পরিবেশক পর্যায়ে কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার আবেদন জানানো হয়েছে। এছাড়া খুচরা বিক্রেতাদের কমিশন বর্তমানের ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

দেশে বর্তমানে এলপিজি আমদানির জন্য নিবন্ধিত ৩০টি কোম্পানি রয়েছে। এর মধ্যে নিয়মিতভাবে গ্যাস আমদানি করছে ছয়টি প্রতিষ্ঠান। এছাড়া আমদানিকারকদের কাছ থেকে গ্যাস সংগ্রহ করে নিজস্ব প্ল্যান্টে সিলিন্ডারজাত করার প্রক্রিয়ায় যুক্ত রয়েছে আরও ১২টি প্রতিষ্ঠান।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
− 1 = 7

About Author Information

Popular Post

বিজ্ঞানের জটিল পাঠ সহজ করার কৌশল: ঘর্ষণ, মাধ্যাকর্ষণ ও লিভারের ব্যবহার

এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন কয়েক গুণ বাড়ানোর প্রস্তাব

Update Time : ০৭:০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬