মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে মোট পাঁচ ধাপে এই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত এক সভা শেষে এই তথ্য জানানো হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিস্তারিত সময়সূচি তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি।

পরবর্তী ধাপগুলোর মধ্যে তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং সর্বশেষ পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকারের এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। পর্যায়ক্রমে দেশের সব ইউনিয়ন পরিষদে এই তফশিল অনুযায়ী ভোটগ্রহণ করা হবে।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
57 + = 61

About Author Information

Popular Post

জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংক ও আইএমএফের সহায়তা চায় বাংলাদেশ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি

Update Time : ০৮:০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬