সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ৪ শতাধিক মটর শ্রমিককে শারদীয় উপহার প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১ Time View

জয়পুরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চার শতাধিক শ্রমিকের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) শহরের বাসটার্মিনাল এলাকায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই শ্রমিকদের জন্য এই বিশেষ উদ্যোগ নেয় সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তিনি শ্রমিকদের হাতে পূজার উপহার সামগ্রী তুলে দেন।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিপলু এবং জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ স্থানীয় শ্রমিক নেতারা।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং শ্রমিকদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এই উপহার বিতরণের আয়োজন করা হয়েছে।

পূজা উপলক্ষে এমন উপহার পেয়ে উপস্থিত শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা মটর শ্রমিক ইউনিয়নের এই উদ্যোগের প্রশংসা করেন।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
33 − = 31

About Author Information

Popular Post

টেস্টে হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক, বড় লিডে বাংলাদেশ

জয়পুরহাটে ৪ শতাধিক মটর শ্রমিককে শারদীয় উপহার প্রদান

Update Time : ০৭:০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬