ইতালির ঘরোয়া ফুটবলে নতুন গন্তব্য নিশ্চিত করেছেন বাংলাদেশের জাতীয় দলের মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম। দেশটির ক্লাব সেস্ত্রি লেভান্তেতে যোগ দিয়েছেন এই ফুটবলার। শনিবার এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ফাহামিদুলকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
সেস্ত্রি লেভান্তেতে যোগ দেওয়ার আগে ফাহামিদুল ইতালির আরেক ক্লাব ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেছেন। ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি নতুন এই ঠিকানায় পাড়ি জমালেন।
ওলবিয়া ক্যালসিওর জার্সিতে প্রায় দেড় মৌসুম মাঠ মাতিয়েছেন এই বাংলাদেশি মিডফিল্ডার। সেখানে অবস্থানকালে তিনি মোট ২৮টি ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পান।
বাংলাদেশের জাতীয় দলের এই ফুটবলার ইতালির ফুটবলে নিজের অবস্থান আরও সুসংহত করার লক্ষ্যেই নতুন এই ক্লাবে নাম লিখিয়েছেন। তার এই নতুন পথচলা নিয়ে দেশের ফুটবল অঙ্গনেও ইতিবাচক আলোচনা চলছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name