বাংলাদেশের নারী স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) যৌথভাবে ২৫ কোটি ইউরো বিনিয়োগ করবে।
‘উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ বা নারী স্বাস্থ্য উদ্যোগ শীর্ষক এই কর্মসূচির আওতায় দেশের প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীকে উন্নত স্বাস্থ্যসেবার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নারীদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বিনিয়োগের ফলে দেশের প্রান্তিক পর্যায়ের নারীরাও উন্নত চিকিৎসা সুবিধার সুযোগ পাবেন। দীর্ঘমেয়াদী এই উদ্যোগটি বাংলাদেশের স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: ইত্তেফাক
Reporter Name