রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা ফিউচার পার্কে অনারের ‘আলফা স্টোর’ উদ্বোধন: মিলবে এআই প্রযুক্তির অভিজ্ঞতা

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২ Time View

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার বাংলাদেশে তাদের বিশেষায়িত ‘আলফা স্টোর’ উদ্বোধন করেছে। চীন ও সিঙ্গাপুরের পর তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে এই সেবা চালু করল প্রতিষ্ঠানটি। রাজধানীর যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত এই স্টোরটি মূলত একটি ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে কাজ করবে।

শুক্রবার রাতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্টোরটির যাত্রা শুরু হয়। এখানে অনারের সর্বশেষ মডেলের স্মার্টফোনের পাশাপাশি সাউন্ড বক্স, হেডফোন, এয়ার ফ্রাইয়ার, ট্যাবলেট কম্পিউটার, স্মার্ট ওয়াচ ও পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস পাওয়া যাবে।

বিক্রয়কেন্দ্রটিতে শুধু পণ্য কেনাই নয়, বরং অনারের ভবিষ্যৎ প্রযুক্তি পরখ করার সুযোগও রাখা হয়েছে। দর্শনার্থীরা এখানে রোবট ফোন, ম্যাজিক ভি৬ ফোল্ডেবল ফোন, স্মার্ট অডিও সানগ্লাস, টেলিভিশন, গেম কন্ট্রোলার ও স্মার্ট গিটারের মতো অত্যাধুনিক সব ডিভাইসের অভিজ্ঞতা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও বলেন, বাংলাদেশে এই নতুন রিটেইল অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে তারা আনন্দিত। এই আলফা স্টোর অনারের অগ্রগতির প্রতিফলন এবং এখানে গ্রাহকরা দেখতে পারবেন কীভাবে বিভিন্ন ডিভাইস একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে।

অনার বাংলাদেশের পরিচালক এবং পণ্য ও বিপণনপ্রধান সৈয়দ মোহাম্মদ বদরুল আরেফিন জানান, খুব সীমিত সংখ্যক দেশে এই আলফা স্টোর রয়েছে। বর্তমানে রোবট ফোন শুধু চীনে পাওয়া গেলেও বাংলাদেশের এই স্টোরে দর্শনার্থীরা সেটি ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা পাবেন। পর্যায়ক্রমে এসব নতুন প্রযুক্তি দেশের বাজারে আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি এবং অনার বাংলাদেশের ব্যবসাপ্রধান আবদুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
36 + = 41

About Author Information

Popular Post

অনলাইন আবাসন মেলায় সম্মাননা পেল তিন প্রতিষ্ঠান

যমুনা ফিউচার পার্কে অনারের ‘আলফা স্টোর’ উদ্বোধন: মিলবে এআই প্রযুক্তির অভিজ্ঞতা

Update Time : ০৮:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬