শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলহাম একাডেমির বর্ষসেরা খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২ Time View

ইংলিশ ফুটবলে প্রতিভার স্বাক্ষর রাখছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের একাডেমি পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

একাডেমিতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ফারহানকে মর্যাদাপূর্ণ ‘জনি হেইনস ট্রফি’ প্রদান করা হয়েছে। ফুলহামের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

একাডেমিতে পুরো মৌসুম জুড়ে ধারাবাহিক ও কার্যকর ফুটবল খেলার কারণেই তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার বিদেশের মাটিতে এমন অর্জনে দেশের ফুটবলাঙ্গনেও প্রশংসিত হচ্ছেন।

ফুলহামের মতো ঐতিহ্যবাহী ক্লাবের একাডেমি থেকে উঠে আসা ফারহান ভবিষ্যতে মূল দলেও জায়গা করে নেবেন বলে আশা করা হচ্ছে। তার এই সাফল্য প্রবাসী বাংলাদেশি ও তরুণ ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
18 − = 14

About Author Information

Popular Post

মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টায় ঘাটতি দেখছে যুক্তরাষ্ট্র

ফুলহাম একাডেমির বর্ষসেরা খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

Update Time : ০৮:০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬