শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভায় আমন্ত্রণ পেলেন বাংলাদেশি সংবাদকর্মী নাজমুল হাসান

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৬ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি সংবাদকর্মী ও কলামিস্ট এম নাজমুল হাসান। থাইল্যান্ডের ব্যাংককে আগামী ১২ থেকে ১৮ অক্টোবর এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএসএনসিসি) আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেবেন। এতে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এম নাজমুল হাসান ‘Reporters 24’-এর প্রতিনিধি হিসেবে এই সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। নেত্রকোনার এই কৃতিসন্তান একাধারে লেখক, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক হিসেবে পরিচিত। এছাড়া তিনি রোটারি আন্দোলনের সঙ্গেও যুক্ত।

এবারের বার্ষিক সভার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Thailand’s New Horizons: Empowering People, Building Resilience’। সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ডিজিটাল রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

নিজের প্রতিক্রিয়ায় এম নাজমুল হাসান জানান, এই আমন্ত্রণ শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের গণমাধ্যমের জন্য একটি গৌরবের বিষয়। তিনি এই বিশ্বমঞ্চে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
6 + 3 =

About Author Information

Popular Post

ঝিনাইদহে জাপানি ফল পার্সিমন চাষে সফল কৃষি উদ্যোক্তা স্বপন

আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভায় আমন্ত্রণ পেলেন বাংলাদেশি সংবাদকর্মী নাজমুল হাসান

Update Time : ০৮:০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬