বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে, নেপথ্যে সরবরাহ বৃদ্ধি ও জি-৭-এর সিদ্ধান্ত

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেলের সরবরাহ বৃদ্ধি এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর বিশেষ সিদ্ধান্তের ফলে বাজারে এই ইতিবাচক প্রভাব পড়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম শূন্য দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। এতে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৪৯ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, জি-৭ জোট তাদের নিজস্ব মজুত থেকে তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় সরবরাহ নিয়ে তৈরি হওয়া উদ্বেগ অনেকটা কমেছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামের ওপর চাপ কমেছে।

তবে সরবরাহ বাড়লেও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে তেলের বাজার এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। সংঘাতের আশঙ্কায় বাজারে এক ধরনের অস্থিরতা বজায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
2 + 6 =

About Author Information

Popular Post

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, প্রতিষ্ঠানভেদে থাকছে ভিন্নতা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে, নেপথ্যে সরবরাহ বৃদ্ধি ও জি-৭-এর সিদ্ধান্ত

Update Time : ০৮:০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬