মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। সেখানে কাটানো সময়ের কিছু বিশেষ মুহূর্ত তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী গতকাল রাতে নিজের প্রোফাইলে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিতে তাকে বেশ ফুরফুরে ও আনন্দিত মেজাজে দেখা গেছে।
লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে তোলা এসব ছবিতে মিথিলার সাবলীল উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। ছবিগুলো প্রকাশের পর থেকেই তার অনুসারীদের বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
তানজিয়া জামান মিথিলা নিয়মিতই তার কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় এবার লস অ্যাঞ্জেলেস ভ্রমণের ছবিগুলো সামনে এলো।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name