4:49 am, Saturday, 3 October 2026

মিরপুরে পোষা প্রাণীর হাট: নজর কাড়ছে ৪০ হাজারের বিড়াল ও লাখ টাকার টিয়া

  • Reporter Name
  • Update Time : 03:11:00 pm, Friday, 2 October 2026
  • 3 Time View

রাজধানীর মিরপুরে শাহ আলী মাজার এলাকায় প্রতি শুক্রবার বসে শৌখিন ও পোষা প্রাণীর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই হাটে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতারা ভিড় জমান। শাহ আলী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে কয়েক কিলোমিটারজুড়ে বসে এই বাজার।

এবারের হাটে ক্রেতাদের বিশেষ আকর্ষণের কেন্দ্রে রয়েছে পার্সিয়ান জাতের বিড়াল। মোহাম্মদপুর থেকে আসা বিক্রেতা শাহ আলম একটি পার্সিয়ান বিড়ালের দাম হাঁকছেন ৪০ হাজার টাকা। তিনি জানান, বিড়ালটির বংশমর্যাদা ও ঘন লোমের কারণে এর দাম বেশি। তবে হাটে ১০ থেকে ১৩ হাজার টাকার মধ্যেও বিভিন্ন বয়সী পার্সিয়ান বিড়াল পাওয়া যাচ্ছে।

পাখির সারিতে সবচেয়ে বেশি নজর কাড়ছে রঙিন টিয়া ও ককাটিয়েল। বিরল প্রজাতির রিংনেক রেড টিয়ার দাম চাওয়া হচ্ছে ৮০ হাজার টাকা। এছাড়া ককাটিয়েল পাখির জোড়া আড়াই থেকে ৪ হাজার এবং লাভবার্ড ৩ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে। মিরপুরের বাসিন্দা শান্তা জানান, তিনি খামারের পাশাপাশি অনলাইনেও পাখি বিক্রি করেন, তবে হাটে সরাসরি বিক্রির সুযোগও নেন।

হাটে শুধু বিড়াল বা পাখিই নয়, পাওয়া যাচ্ছে খরগোশ, কুকুর, চীনা হাঁস, দেশি মুরগি, কোয়েল ও টার্কিসহ নানা জাতের প্রাণী। নারায়ণগঞ্জের বাসিন্দা আরিফ জানান, তিনি দীর্ঘ ১০-১২ বছর ধরে এই হাটে পাখি নিয়ে আসছেন। বর্তমানে অনলাইনে কেনাবেচা বাড়লেও সরাসরি হাটের আবেদন এখনো কমেনি।

ক্রেতারা কেউ শখের বশে প্রাণী কিনছেন, আবার কেউ কেবল ঘুরে দেখছেন। অনেককে খাঁচার সামনে দাঁড়িয়ে ছবি ও ভিডিও করতেও দেখা যায়। বিক্রেতাদের মতে, শৌখিন প্রাণীর প্রতি মানুষের আগ্রহ বাড়তে থাকায় প্রতি সপ্তাহেই এই হাটে লোকসমাগম বাড়ছে।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
9 + = 18

About Author Information

Popular Post

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

মিরপুরে পোষা প্রাণীর হাট: নজর কাড়ছে ৪০ হাজারের বিড়াল ও লাখ টাকার টিয়া

Update Time : 03:11:00 pm, Friday, 2 October 2026