মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে সরেছে মার্কিন বাহিনী: আইআরজিসি

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন সামরিক বাহিনী এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, আলী ফাদাভি দাবি করেছেন যে মার্কিন বাহিনী স্বেচ্ছায় সরে যায়নি। বরং ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আইআরজিসির স্থলবাহিনীর সক্ষমতার কারণেই তারা পিছু হটতে বাধ্য হয়েছে।

ফাদাভি আরও উল্লেখ করেন, বর্তমানে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই। তার মতে, এটি একটি নজিরবিহীন ঘটনা।

আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তার দাবি অনুযায়ী, মার্কিন যুদ্ধজাহাজগুলো বর্তমানে আইআরজিসির হামলার মুখে পড়ার ‘শতভাগ ঝুঁকিতে’ রয়েছে। এই আশঙ্কার কারণেই তারা সীমানা থেকে দূরে অবস্থান করছে বলে তিনি ইঙ্গিত দেন।

এমন এক সময়ে এই দাবি সামনে এলো যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ বজায় রেখেছে। গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, নিয়ম মেনে চলা নিশ্চিত করতে জুলাই মাস থেকে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এমন দাবি সামরিক ও রাজনৈতিক মহলে বেশ গুরুত্ব পাচ্ছে। তবে এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
4 + = 5

About Author Information

Popular Post

দেশের বাজারে সোনার দাম কমলো, ভরিতে কমছে ১৬৯১ টাকা

ইরান সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে সরেছে মার্কিন বাহিনী: আইআরজিসি

Update Time : ০৭:০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬