মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শঙ্কা কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ দুবাই যাচ্ছেন নাজমুল

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৬ Time View

শারীরিক অসুস্থতা কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নিতে আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন। আজ শনিবার সন্ধ্যায় তিনি দুবাইয়ের পথে দেশ ছাড়বেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, নাজমুল হোসেন আজ সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন। এর আগে গত ১ অক্টোবর টেস্ট দলের বাকি সদস্যরা দুবাই গেলেও অসুস্থতার কারণে তিনি তখন দলের সঙ্গী হতে পারেননি।

সম্প্রতি জাপানে এশিয়ান গেমসে অংশ নিতে গিয়ে জ্বরে আক্রান্ত হন নাজমুল। অসুস্থতার কারণে কোনো ম্যাচ না খেলেই তাকে দেশে ফিরতে হয়েছিল। প্রাথমিকভাবে ডেঙ্গুর আশঙ্কা করা হলেও দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। গতকাল শুক্রবার রাতে বিসিবির মেডিকেল বিভাগ থেকে তাকে খেলার ছাড়পত্র দেওয়া হয়।

দুবাই যাওয়ার আগে নাজমুল মিরপুর একাডেমি মাঠে নিয়মিত ব্যাটিং অনুশীলন করেছেন। গতকাল ও আজ সকালেও তাকে অনুশীলনে ব্যস্ত থাকতে দেখা গেছে। আবুধাবিতে পৌঁছে তিনি মূল ম্যাচের আগে দুই দিন প্রস্তুতির সুযোগ পাবেন।

আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বর্তমানে নাজমুলের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
33 − = 26

About Author Information

Popular Post

দেশের বাজারে সোনার দাম কমলো, ভরিতে কমছে ১৬৯১ টাকা

শঙ্কা কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ দুবাই যাচ্ছেন নাজমুল

Update Time : ০৭:০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬