রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, বাড়তে পারে আবেদন ফি

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১০ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা ভর্তি পরীক্ষার এই তারিখ নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি কমিটির সাম্প্রতিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার একটি প্রাথমিক আলোচনা থাকলেও এবার তা কার্যকর হচ্ছে না। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই পরীক্ষায় অংশ নিতে হবে।

এদিকে, এবারের ভর্তি পরীক্ষায় আবেদন ফি বৃদ্ধির একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ভর্তি কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত বছর ভর্তি পরীক্ষা আয়োজনে প্রায় এক কোটি টাকার বেশি ঘাটতি ছিল। বর্তমান পরিস্থিতিতে খরচ আরও বাড়ার সম্ভাবনা থাকায় অন্যান্য ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ফি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

ফি নির্ধারণের বিষয়ে সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, সভায় ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত আসতে পারে।

এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট কাঠামোতে বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। গত বছরের কাঠামোই বহাল থাকছে। তবে প্রশাসনিক সিদ্ধান্তে আইন বিভাগকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
5 + = 8

About Author Information

Popular Post

ইউরোপের ৭ দেশে সাইবার হামলা: অচল হয়ে পড়েছে সুপারশপের ফ্রিজার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, বাড়তে পারে আবেদন ফি

Update Time : ০৭:০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬