রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: চার বন্দরে সতর্কসংকেত, উপকূলে আঘাত হানতে পারে ২৮ অক্টোবর

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২২ Time View

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়েছে। এটি বর্তমানে আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এর কেন্দ্রের গতিবেগ ক্রমেই বাড়ছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামী ২৮ অক্টোবর উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সাগর উত্তাল থাকায় এবং ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় উপকূলীয় এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর নিয়মিতভাবে ঝড়ের গতিপথ ও অবস্থান পর্যবেক্ষণ করছে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
18 − = 8

About Author Information

Popular Post

ইউরোপের ৭ দেশে সাইবার হামলা: অচল হয়ে পড়েছে সুপারশপের ফ্রিজার

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: চার বন্দরে সতর্কসংকেত, উপকূলে আঘাত হানতে পারে ২৮ অক্টোবর

Update Time : ০৭:০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬