রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৭ Time View

কক্সবাজার থেকে আকাশপথে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে বিমানবন্দর থেকে তাঁদের হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)। নাসির উদ্দিন শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের এবং জাহাঙ্গীর আলম মাওনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দুই নেতা ঢাকায় আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থান নেয় পুলিশ। দুপুর দেড়টার দিকে ফ্লাইটটি অবতরণ করার পরপরই তাঁদের হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, ওই দুজনকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ঘটনা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুই নেতার বিরুদ্ধে শ্রীপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
+ 71 = 75

About Author Information

Popular Post

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন আজ: লুলা ও বলসোনারোর মধ্যে তীব্র লড়াইয়ের আভাস

শাহজালাল বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা

Update Time : ০৩:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬