রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দোহারে মা-বাবা হারানো পাঁচ বোনের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নে মা-বাবাকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়া পাঁচ বোনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল শুক্রবার ওই অসহায় পরিবারটির খোঁজখবর নেয় এবং তাদের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেয়। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে ওই পরিবারটির মানবেতর জীবনযাপন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী প্রতিনিধিদলটি দোহারের রাধানগর গ্রামে ওই প্রয়াত কৃষক দম্পতির বাড়িতে যায়।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর দোহারের রাধানগর গ্রাম থেকে কৃষক আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর মাত্র এক মাস আগে তাঁর স্ত্রী ফরিদা বেগমও অভাবের তাড়নায় আত্মহত্যা করেছিলেন। এই দম্পতি পাঁচ বছর বয়সী এক শিশুসহ মোট পাঁচ কন্যাসন্তান রেখে যান। মা-বাবাকে হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছিল পরিবারটি।

সহায়তা প্রদানকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে তাঁরা এসেছেন। বিপদগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রতিনিধিদলটি এতিম পাঁচ কন্যার সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং প্রধানমন্ত্রীর পাঠানো উপহারসামগ্রী হস্তান্তর করেন। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান এবং বুয়েট শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
− 5 = 1

About Author Information

Popular Post

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন আজ: লুলা ও বলসোনারোর মধ্যে তীব্র লড়াইয়ের আভাস

দোহারে মা-বাবা হারানো পাঁচ বোনের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০২:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬