রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২ Time View

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। বিশেষ অভিযান বা দাপ্তরিক দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারের সই করা এক দাপ্তরিক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। চিঠিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় চলমান বিশেষ অভিযানের কথা উল্লেখ করে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা নগরীর খানজাহান আলী সড়কে ছিনতাইকারীদের হামলার শিকার হন পুলিশ পরিদর্শক শাহ আলম। রূপসা থানায় বিশেষ অভিযান শেষ করে ফেরার পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

আহত ওই পুলিশ কর্মকর্তা বর্তমানে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, পুলিশ পরিদর্শকের ওপর হামলার ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিশেষ করে রাতে চলাচলের ক্ষেত্রে একা না থাকার জন্য দাপ্তরিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনার অনুলিপি ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট সব থানায় পাঠানো হয়েছে। দায়িত্বরত অবস্থায় বা ব্যক্তিগত প্রয়োজনে রাতে চলাচলের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছে জেলা পুলিশ।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
18 − 13 =

About Author Information

Popular Post

অনলাইন আবাসন মেলায় সম্মাননা পেল তিন প্রতিষ্ঠান

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

Update Time : ০৭:০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬