রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ ডিজেল আমদানিতে পুতিনের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২ Time View

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে রাশিয়ার কাছ থেকে ডিজেল আমদানির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন বলে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর দীর্ঘদিনের চাপ সৃষ্টির যে নীতি ওয়াশিংটন অনুসরণ করে আসছিল, ট্রাম্পের এই পদক্ষেপকে সেই অবস্থানে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। মূলত আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঘোষণায় ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে ডিজেল সরবরাহ নিশ্চিত হবে। তবে এই চুক্তির বিস্তারিত শর্তাবলি বা সরবরাহের পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন সংকটের পর থেকে রাশিয়ার ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছিল যুক্তরাষ্ট্র। তবে বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে মস্কোর সঙ্গে এই জ্বালানি চুক্তিতে উপনীত হলো ওয়াশিংটন।

তথ্যসূত্র: ইত্তেফাক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
+ 33 = 38

About Author Information

Popular Post

অনলাইন আবাসন মেলায় সম্মাননা পেল তিন প্রতিষ্ঠান

রুশ ডিজেল আমদানিতে পুতিনের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের

Update Time : ০৭:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬