দুবাই থেকে ইসরায়েলের তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে সহ-পাইলটের ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন ভারতীয় পাইলট স্মিথ মচ্ছার। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বর্ণনা করেছেন তিনি।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ভিডিও কলে যুক্ত হন আহত এই পাইলট। আলাপকালে তিনি জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরও তিনি সাহসিকতার সঙ্গে ককপিটের দরজা খুলতে সক্ষম হয়েছিলেন।
আক্রান্ত পাইলট স্মিথ মচ্ছার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ভিডিও কলে মোদি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার অসীম সাহসিকতার প্রশংসা করেন।
ফ্লাইট চলাকালীন মাঝ আকাশে সহ-পাইলট কেন বা কী কারণে তার ওপর এমন হামলা চালিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এই ঘটনাটি আন্তর্জাতিক এভিয়েশন মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পাইলট স্মিথ মচ্ছারের এই তৎপরতা বড় ধরনের কোনো বিপদ এড়াতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদি তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name