পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি (ইভি) সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এখন থেকে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের (এআরইএএল) বৈদ্যুতিক গাড়ি কিনতে গ্রাহকদের ঋণ সুবিধা দেবে ব্যাংকটি।
সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসেন এবং এআরইএএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঈদ জয়নুল আবেদিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এসইভিপি মোহাম্মদ জাভেদ তারেক খান, ভিপি মোহাম্মদ রাশাদুল আনোয়ার ও শাহেদ মাহমুদ রেজা এবং এফএভিপি মোহাম্মদ আসিফ হোসেন।
আকিজ গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের এজিএম অমিত সাহা, এআরইএএলের সিনিয়র ম্যানেজার রাকিবুল আহসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাশফিন আহমেদ এবং আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. ইউসুফ সাজিদ।
এই চুক্তির ফলে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এআরইএএলের বৈদ্যুতিক গাড়ি কিনতে আগ্রহী গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ সুবিধা পাবেন। দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name