বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বক্স অফিসে অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’-এর চমক, আয়ের দৌড়ে পেছনে পড়লেন টম ক্রুজ ও ব্র্যাড পিট

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

বলিউড অভিনেতা অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই আন্তর্জাতিক বক্স অফিসে বড় ধরনের সাফল্য পেয়েছে। মাত্র কয়েক শ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও সিনেমাটি আয়ের দিক থেকে হলিউডের দুই মহাতারকা টম ক্রুজ ও ব্র্যাড পিটের নতুন সিনেমাকে পেছনে ফেলেছে। আন্তর্জাতিক বক্স অফিসে সপ্তাহান্তের আয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে এই বলিউড ফ্র্যাঞ্চাইজি।

গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর ভারতে প্রথম দিনেই সিনেমাটি প্রায় ৬২ কোটি রুপি নেট আয় করে। পরবর্তী দিনগুলোতে আয়ের এই ধারা আরও বৃদ্ধি পায়। তথ্য অনুযায়ী, প্রথম তিন দিনে ভারতে সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ২১১ কোটি ৮০ লাখ রুপি।

বিদেশের বাজারেও ‘দৃশ্যম ৩’ উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে। কমস্কোর ও বক্স অফিস মোজোর তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও কানাডার মাত্র ৫০০টির কিছু বেশি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি প্রায় ২৭ লাখ ডলার আয় করেছে। এছাড়া ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলসহ অন্যান্য আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৩৪ লাখ ডলারের বেশি। সব মিলিয়ে মুক্তির প্রথম তিন দিনে বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় প্রায় ২ কোটি ৮৪ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২৮ কোটি টাকার সমান।

হলিউডের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় টম ক্রুজ অভিনীত ‘ডিগার’ সিনেমাটিকে টপকে গেছে অজয় দেবগনের এই ছবি। একই সময়ে মুক্তি পাওয়া ‘ডিগার’ বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ২ কোটি ডলার। সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে টম ক্রুজের সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি। অন্যদিকে, ব্র্যাড পিট অভিনীত ‘হার্ট অব দ্য বিস্ট’ দ্বিতীয় সপ্তাহে প্রায় ২ কোটি ৮০ লাখ ডলার আয় করে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে।

সপ্তাহান্তের বৈশ্বিক বক্স অফিসের শীর্ষ তালিকায় আরও ছিল ‘রেসিডেন্ট ইভিল’, যার আয় প্রায় ২ কোটি ৪৫ লাখ ডলার। তবে ৬ কোটি ২৬ লাখ ডলার আয় করে তালিকার শীর্ষে অবস্থান করছে অ্যান হ্যাথাওয়ে ও ডাকোটা জনসন অভিনীত সিনেমা ‘ভেরিটি’।

‘দৃশ্যম’ সিরিজের জনপ্রিয়তার মূলে রয়েছে এর গল্প ও চরিত্রনির্ভর রোমাঞ্চ। সাধারণ মধ্যবিত্ত পরিবারের বিজয় সালগাঁওকর কীভাবে বুদ্ধিমত্তার সঙ্গে তার পরিবারকে রক্ষা করে, সেই ধারাবাহিকতায় তৃতীয় কিস্তিতেও ফিরেছেন অজয় দেবগন। তার সঙ্গে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর ও ইশিতা দত্ত। নতুন যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ।

মালয়ালম সিনেমার মূল গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই হিন্দি ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। ২ অক্টোবর তারিখটিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের সমাপ্তি টানার ঘোষণা থাকায় দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
+ 34 = 35

About Author Information

Popular Post

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, প্রতিষ্ঠানভেদে থাকছে ভিন্নতা

বক্স অফিসে অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’-এর চমক, আয়ের দৌড়ে পেছনে পড়লেন টম ক্রুজ ও ব্র্যাড পিট

Update Time : ০৮:০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬