শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ার ইনানীতে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস ও আগুন, ১৪৪ ধারা জারি

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। গত চার দিন ধরে চলা এই পরিস্থিতিতে জননিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের উৎসস্থলের চারপাশের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ইনানী এলাকার আব্দুল্লাহ নামের এক ব্যক্তির বাড়ির উঠানে নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। পাইপ বসানোর একপর্যায়ে মাটির নিচ থেকে হঠাৎ প্রাকৃতিক গ্যাস বের হতে থাকে এবং এর সঙ্গে আগুনের সূত্রপাত হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে উৎসুক জনতা সেখানে ভিড় করতে শুরু করেন। তবে চার দিন পার হলেও আগুনের তীব্রতা না কমায় এবং পরিস্থিতি অপরিবর্তিত থাকায় ঝুঁকি বাড়ছে বলে মনে করছে প্রশাসন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
+ 13 = 16

About Author Information

Popular Post

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: মানবিকে পাসের হার সর্বনিম্ন

উখিয়ার ইনানীতে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস ও আগুন, ১৪৪ ধারা জারি

Update Time : ০৭:০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬