রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ফলে অসন্তোষ প্রকাশ শিক্ষামন্ত্রীর, মানোন্নয়নে গুরুত্বারোপ

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২ Time View

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩১ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

ফলাফল পরবর্তী ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক হয়নি। তবে এই ঘাটতি কাটিয়ে উঠতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে তিনি জানান।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

শিক্ষামন্ত্রী ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আগামী দিনে যেন শিক্ষার্থীরা আরও সুন্দর ফলাফল করতে পারে, সে লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

এদিকে, প্রকাশিত ফলাফলে যারা সংক্ষুব্ধ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে চান, তাদের জন্য আবেদনের সময়সীমা ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে বলে জানান মন্ত্রী।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
+ 39 = 42

About Author Information

Popular Post

মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

এইচএসসির ফলে অসন্তোষ প্রকাশ শিক্ষামন্ত্রীর, মানোন্নয়নে গুরুত্বারোপ

Update Time : ০৭:০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬