মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেসলার সেলফ-ড্রাইভিং মোডে ঘুমিয়ে চালক, পুলিশের গাড়িতে ধাক্কায় আহত ২

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টেসলা গাড়ির স্বয়ংক্রিয় চালনা পদ্ধতি বা ‘ফুল সেলফ-ড্রাইভিং’ (এফএসডি) মোড চালু করে চালক ঘুমিয়ে পড়ায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতির টেসলা গাড়িটি দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল (সিএইচপি) জানিয়েছে, অঙ্গরাজ্যটির ফেয়ারফিল্ড এলাকার ইন্টারস্টেট ৮০ মহাসড়কে একটি দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিল পুলিশ। এসময় হঠাৎ একটি টেসলা গাড়ি এসে পুলিশের টহল যানে আঘাত করে।

তদন্তকারীদের কাছে ২২ বছর বয়সী ওই চালক স্বীকার করেছেন যে, দুর্ঘটনার সময় তিনি গাড়ির ফুল সেলফ-ড্রাইভিং মোড চালু রেখেছিলেন এবং নিজে ঘুমিয়ে ছিলেন। সিএইচপি গত বৃহস্পতিবার এই সংঘর্ষের একটি ড্যাশক্যাম ভিডিও প্রকাশ করেছে।

আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে চালকের পরিচয় বা তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা বিস্তারিত জানানো হয়নি।

জরুরি সেবার কাজে নিয়োজিত যানবাহনের দুর্ঘটনাস্থলে টেসলা গাড়ির ঢুকে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও একাধিকবার টেসলার স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তির সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জরুরি সংকেত বা দাঁড়িয়ে থাকা গাড়ি শনাক্তে এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে বিতর্ক চলছে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
− 5 = 4

About Author Information

Popular Post

প্রযুক্তির ছোঁয়ায় পর্যটন খাতে নতুন দিগন্ত: বাড়ছে নিরাপত্তা ও সচেতনতার গুরুত্ব

টেসলার সেলফ-ড্রাইভিং মোডে ঘুমিয়ে চালক, পুলিশের গাড়িতে ধাক্কায় আহত ২

Update Time : ০৭:০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬