সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দুর্গাপূজায় গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এসআরবি

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব ছড়ালে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এসআরবি। গুজব শনাক্ত করে তা মিথ্যা প্রমাণে বাহিনীর একটি বিশেষ দল বর্তমানে মাঠে কাজ করছে।

রোববার দুপুরে পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান এসআরবি’র রংপুর অঞ্চলের ১৩ নম্বর ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মো. আবু রোহানী পারভেজ রনি।

পরিদর্শন শেষে কমান্ডার রনি বলেন, এবারের দুর্গাপূজায় এখন পর্যন্ত নাশকতার কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে যেন কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।

গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এই কর্মকর্তা। তিনি সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য যাচাই করে সংবাদ প্রচারের অনুরোধ করেন, যাতে জনমনে কোনো বিভ্রান্তি তৈরি না হয়।

এ সময় এসআরবি’র অন্যান্য সদস্যসহ পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের সভাপতি প্রদীপ রায় এবং সাধারণ সম্পাদক রনিক চন্দ্র উপস্থিত ছিলেন। তারা মন্দিরের সার্বিক নিরাপত্তা ও পূজা উদযাপনের প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
8 + 2 =

About Author Information

Popular Post

টেসলার উড়ন্ত গাড়ি ‘রোডস্টার’: প্রযুক্তির চমক নাকি নিরাপত্তার ঝুঁকি?

পঞ্চগড়ে দুর্গাপূজায় গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এসআরবি

Update Time : ০৮:০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬