সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে পরিবর্তন, কিমো পলের বদলে স্প্রিঙ্গার

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৭ Time View

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত টেস্ট দলে শেষ মুহূর্তে পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ব্যক্তিগত ও পারিবারিক কারণে কিমো পল দল থেকে নাম সরিয়ে নেওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার। আজই ক্যারিবীয় টেস্ট দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সিডব্লিউআই এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের বিপক্ষে সিরিজ শেষ করে কিমো পল সরাসরি নিজ দেশে ফিরে যাবেন। মূলত আলজারি জোসেফের বদলি হিসেবে তাকে দলে নেওয়া হয়েছিল। তবে পলের অনুপস্থিতিতে এখন সুযোগ পেলেন ২৮ বছর বয়সী স্প্রিঙ্গার।

শামার স্প্রিঙ্গারের এখনো টেস্ট অভিষেক হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে ১ হাজার ৪৩ রান এবং ৫৮টি উইকেট শিকার করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে বার্বাডোজের হয়ে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি।

বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নিয়াল স্মিথের নাম বিবেচনায় থাকলেও চোটের কারণে তাদের দলে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে বোর্ড। উল্লেখ্য, এই সফরে নিয়মিত সাদা বলের অধিনায়ক শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং ওয়ার্কলোড কমাতে রাখা হয়নি পেসার আলজারি জোসেফকেও।

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ করে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। বাংলাদেশে পৌঁছে আগামী ২২ অক্টোবর থেকে ঢাকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
56 + = 63

About Author Information

Popular Post

টেসলার উড়ন্ত গাড়ি ‘রোডস্টার’: প্রযুক্তির চমক নাকি নিরাপত্তার ঝুঁকি?

বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে পরিবর্তন, কিমো পলের বদলে স্প্রিঙ্গার

Update Time : ০৭:০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬