শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

দেশের ব্যাংকগুলোতে শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনার জন্য নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ ধরনের কার্ডের পণ্য, চুক্তি, লেনদেন ও ফি নির্ধারণসহ সব কার্যক্রমে শরিয়াহ নীতি অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, প্রচলিত সুদের পরিবর্তে ইসলামী ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাংকগুলোকে ‘কর্জ’ ও ‘উজরাহ’ বা সেবা মূল্য নীতি মেনে চলতে হবে। শরিয়াহ অনুযায়ী যেসব পণ্য বা সেবা নিষিদ্ধ, সেগুলো কেনাবেচায় এই কার্ড ব্যবহার করা যাবে না। বিশেষ করে মদ, জুয়া ও তামাকজাতীয় পণ্যের লেনদেনে ইসলামী ক্রেডিট কার্ড ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কার্ড পরিচালনার কাজে গ্রাহকদের মুদারাবা বা সঞ্চিত আমানতের অর্থ ব্যবহার করতে পারবে না ব্যাংকগুলো। এছাড়া কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট অঙ্কের ফি নেওয়া গেলেও উত্তোলিত অর্থের ওপর শতাংশ হারে কোনো চার্জ আরোপ করা যাবে না।

গ্রাহক স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট কোনো ফি বা চার্জ পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট গ্রাহককে অন্তত ৩০ দিন আগে তা জানাতে হবে। কোনোভাবেই আগাম নোটিশ ছাড়া চার্জ পরিবর্তন করা যাবে না।

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, ইসলামী ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা, নগদ উত্তোলন কিংবা ইউটিলিটি বিল পরিশোধের বিষয়টিকে ‘হাসানা’ বা সুদমুক্ত ঋণ হিসেবে গণ্য করতে হবে। এই ঋণের বিপরীতে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ বা বিশেষ সুবিধা গ্রহণ করা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের এই নতুন নির্দেশনার ফলে এখন থেকে ব্যাংকগুলোকে তাদের ইসলামী ক্রেডিট কার্ডের সেবা ও লেনদেন পদ্ধতি শরিয়াহর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
32 + = 36

About Author Information

Popular Post

ঝিনাইদহে জাপানি ফল পার্সিমন চাষে সফল কৃষি উদ্যোক্তা স্বপন

ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা

Update Time : ০৭:০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬