পার্বত্য জেলা বান্দরবানে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। নাজনীন সুলতানাকে এই জেলার নতুন প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই নিয়োগ প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার আগে নাজনীন সুলতানা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এখন তাকে বান্দরবান জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
প্রশাসনিক এই রদবদলের আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name