বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুন: ঐতিহাসিক ঝিলমিল সিনেমা হলসহ ২০ দোকান ভস্মীভূত

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহাসিক ঝিলমিল সিনেমা হলসহ অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) শেষ রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। সিনেমা হলের পাশে অবস্থিত একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং সিনেমা হলসহ পাশের দোকানগুলোকে গ্রাস করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সিনেমা হলটি এবং ২০টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পান তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিনেমা হলের নিকটবর্তী গ্যাস সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এই অগ্নিকাণ্ডে সিনেমা হল ও দোকানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঐতিহাসিক এই সিনেমা হলটি পুড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: ইত্তেফাক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
9 + = 19

About Author Information

Popular Post

সচল হয়েছে কিউ-ক্যাশ নেটওয়ার্ক, ৩০ ব্যাংকের গ্রাহকদের লেনদেন স্বাভাবিক

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুন: ঐতিহাসিক ঝিলমিল সিনেমা হলসহ ২০ দোকান ভস্মীভূত

Update Time : ০৭:০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬