শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২ শতাংশ

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ।

গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গতবার গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯.৪৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

বোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, ঢাকা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি, যা ৬১.৮০ শতাংশ। অন্যান্য সাধারণ বোর্ডের মধ্যে চট্টগ্রামে ৫২.০৭ শতাংশ, ময়মনসিংহে ৫১.৪৪ শতাংশ এবং সিলেটে ৫০.৯০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ফলাফলের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে রাজশাহী, কুমিল্লা ও বরিশালসহ কয়েকটি বোর্ডে। রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ, কুমিল্লায় ৪৮.০৪ শতাংশ, দিনাজপুরে ৪৫.৯৮ শতাংশ এবং বরিশালে ৪৪.৮৪ শতাংশ। সবচেয়ে কম পাসের হার রেকর্ড করা হয়েছে যশোর বোর্ডে, সেখানে ৪৪.৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এ বছর মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে সেই স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
− 1 = 1

About Author Information

Popular Post

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: মানবিকে পাসের হার সর্বনিম্ন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২ শতাংশ

Update Time : ০৭:০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬