শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২ Time View

রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনের কারণে ওই এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে সড়কে অবস্থান নিয়েছেন। এর ফলে এসব গুরুত্বপূর্ণ মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

অবরোধের প্রভাবে মিরপুরের অভ্যন্তরীণ সড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেককে দীর্ঘ সময় যানবাহনে বসে থাকতে দেখা গেছে, আবার কেউ কেউ বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ শ্রমিকদের এই আন্দোলনের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
23 + = 28

About Author Information

Popular Post

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: মানবিকে পাসের হার সর্বনিম্ন

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি

Update Time : ০৭:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬