ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলের গাসা জেলায় একটি হিমবাহের হ্রদ ফেটে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। শিনতাফু নামক ওই হ্রদের হিমবাহের বাঁধ ভেঙে যাওয়ায় নিম্নাঞ্চলে দ্রুত পানি ছড়িয়ে পড়ছে।
এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট রাজ্য দুটির সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
জানা গেছে, হিমবাহের বাঁধ ভেঙে যাওয়ার ফলে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে। এর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name