পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণের ফলে চারটি তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিনটি তেলবাহী ট্যাঙ্কার ওই প্রণালীর অননুমোদিত দক্ষিণ রুট দিয়ে যাওয়ার সময় মাইন বিস্ফোরণের কবলে পড়ে। এতে ট্যাঙ্কারগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
এই ঘটনার মাত্র একদিন আগে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, তারা ওই জলপথের গুরুত্বপূর্ণ রুটগুলো মাইনমুক্ত ও নিরাপদ করেছে। যুক্তরাষ্ট্রের সেই দাবির পরপরই ইরানের পক্ষ থেকে ট্যাঙ্কারে আগুনের এই খবর সামনে এলো।
ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ট্যাঙ্কারগুলো নিয়ম লঙ্ঘন করে অননুমোদিত পথে চলাচলের চেষ্টা করছিল। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর বা ট্যাঙ্কারগুলোর মালিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
তথ্যসূত্র: ইত্তেফাক
Reporter Name