শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন রশিদ খান, প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস লিখলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বিশ্বের প্রথম বোলার হিসেবে এই ফরম্যাটে ২০০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েন ২৮ বছর বয়সী এই তারকা।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে জয়ের ম্যাচে তাদিনাওয়াশে মারুমানিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের ২০০তম উইকেটটি তুলে নেন রশিদ। এর মাধ্যমে নারী ও পুরুষ উভয় ক্রিকেট মিলিয়েই প্রথম খেলোয়াড় হিসেবে এই উচ্চতায় পৌঁছালেন তিনি। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের নারী স্পিনার আনিসা মোহাম্মদ প্রথম ১০০ উইকেটের রেকর্ড গড়েছিলেন এবং নিউজিল্যান্ডের টিম সাউদি প্রথম ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন।

১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২০ ইনিংসে বল করে রশিদ খান এই মাইলফলক স্পর্শ করেন। তার বোলিং গড় ১৪.৬ এবং ইকোনমি রেট ৬.১৪। প্রতি ১৩.৭টি ডেলিভারিতে তিনি একটি করে উইকেট শিকার করেছেন। গত বছরের সেপ্টেম্বরে টিম সাউদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি।

তালিকায় রশিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। ১৭ বছরের ক্যারিয়ারে ১৪৬ ইনিংসে তার উইকেট সংখ্যা ১৭১টি। এছাড়া হংকংয়ের অফ স্পিনার এহসান খান ও নিউজিল্যান্ডের ইশ সোধি ১৬৫টি করে উইকেট নিয়ে তালিকার পরবর্তী অবস্থানে রয়েছেন।

রশিদের এই ২০০ উইকেটের বড় একটি অংশ এসেছে এশিয়ার মাটিতে। এই মহাদেশে তিনি ১৫০টি উইকেট নিয়েছেন, যার মধ্যে ৭৯টিই এসেছে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। নির্দিষ্ট কোনো দেশে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় এটি তৃতীয় স্থানে রয়েছে। এই তালিকায় শীর্ষে আছেন টিম সাউদি, যিনি নিউজিল্যান্ডের মাটিতে ৯১টি উইকেট নিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি স্বীকৃত টি-টোয়েন্টিতেও রশিদের আধিপত্য বজায় রয়েছে। ৫৪৬ ইনিংসে ৭৪২ উইকেট নিয়ে তিনি এই ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারি। গত ফেব্রুয়ারিতে প্রথম বোলার হিসেবে তিনি ৭০০ উইকেটের মাইলফলক পার করেন। এই তালিকায় ৬৫৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সুনীল নারাইন এবং ৬৩১ উইকেট নিয়ে ডোয়াইন ব্রাভো তৃতীয় অবস্থানে রয়েছেন।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
− 9 = 1

About Author Information

Popular Post

ইসলামি জীবনদর্শনে মিতব্যয়িতা ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের গুরুত্ব

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন রশিদ খান, প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক

Update Time : ০৮:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬